1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৫৫ এএম
  • ৫৮৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আকলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। তাঁকে ওই গ্রামের দুটি স্থানে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছিল বলে জানা যায়।
ওঝার ঝাড়ফুঁকে কোনো উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আকলিমাকে। দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। আকলিমা মাদারীপুরের শিবচর থানার মইজুদ্দিন হাজীকান্দি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল বারেক মাদবরের স্ত্রী।
আকলিমার ছোট ভাই মো. রুবেল মিয়া জানান, বিকেলে একটি বিষাক্ত সাপ তাঁর বোনের বাম পায়ের হাঁটুর ওপর ছোবল দেয়। পরে সাপটি দ্রুত চলে যায়। চিৎকার দেওয়ার পর তাঁকে ওঝাদের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!