1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১২.০২ পিএম
  • ৫৩৫ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে ২ হাজার ১০০ পিস ইয়াবার বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন সদর উপজেলার মধ্যচক এলাকার দবির হোসেন মালতের ছেলে সিফাত মালত (২৩) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ওমর ফারুক (২২)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, সিফাত মালত ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আজ বিকেলে তারা দুজন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে পুরান বাজারের মায়ের দোয়া বিরিয়ানি হাউজ নামের একটি দোকানের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। তাদের তল্লাশি করতে চাইলে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে অস্বীকার করে। পরে তল্লাশি করার সময়ে তাদের একজনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার ১০০ পিচ ইয়াবার বড়ি উদ্ধার করা হয়।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সিফাত মালত ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে ইয়াবা এনে পাইকারি বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। তাদেরকে শ‌নিবার সকা‌লে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!