1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশে আর কোন নিরপেক্ষ নির্বাচন হয়নি: জাকের পার্টির মহাসচিব - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশে আর কোন নিরপেক্ষ নির্বাচন হয়নি: জাকের পার্টির মহাসচিব

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৩ এএম
  • ৫২৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকা-ের পরে বাংলাদেশে আর কোন নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামিম হায়দার। শনিবার সন্ধায় মাদারীপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে আয়োজিত কাউন্সিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামিম হায়দার আরো বলেন, ‘দলের চেয়ারম্যান মস্তফা আমীর ফয়সাল ১৮ কোটি মানুষের কথা চিন্তা করে বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। সৎ ও আদর্শবান জনপ্রতিনিধি উপহার দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩ শ’ আসনেই অংশ নিবে জাকের পার্টি। সে লক্ষ্যে এগিয়ে চলছি।’

এ সময় তিনি আরো বলেন, যারা নিজেদের ভাগ্যের উন্নয়নে, যারা জনগণের সম্পদ লুন্ঠনের চক্রান্ত করে, সেই সকল চক্রান্তকারীরা তাদের ষড়যন্ত্র সফল করেছে। বারবার নির্বাচনকে বিতর্কিত করেছে। সকল নেতা-কর্মীদের আগামী নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
মাদারীপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি লুৎফর রহমান সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাকের

পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল, মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী, আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম রবি, জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জাকের পার্টির মাদারীপুর জেলার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!