1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার হতে দীর্ঘ ২০ বছর যাবত পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ' গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার সাভার হতে দীর্ঘ ২০ বছর যাবত পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ’ গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৫১ পিএম
  • ৫৪৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে দীর্ঘ ২০ বছর যাবত পলাতক নওগাঁ জেলার আত্রাই থানার রতন মিয়া হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ৭ সেপ্টেম্বর ঢাকা জেলার সাভার মডের থানাধীন গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২০ বছর পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আব্দুল হামিদ (৪৫), জেলা-নওগাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামি মোঃ আব্দুল হামিদ গত ১৬/০৫/২০০৪ ইং তারিখ নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়িতে অবস্থানকালে তার সহকর্মী রতন মিয়াকে বিবাদমান কলহের জেরে লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করলে ভিকটিম রতন মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে নওগাঁ জেলার আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হামিদ ও তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল হতে সুকৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে নওগাঁ জেলা আত্রাই থানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রজুর পর থেকে হত্যাকারী আব্দুল হামিদ আত্মগোপন করে। দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিতিতে নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত উক্ত আসামির বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার বিচার কার্য চালিয়ে যায়। দীর্ঘ বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত বিগত ১৯/০৫/২০১০ তারিখে গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হামিদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় ঘোষণা করে।

গ্রেপ্তারকৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর হতে সে পালিয়ে প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী পরবর্তীতে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলায় ও সর্বশেষ ঢাকা জেলার সাভার এলাকায় আত্মগোপন করে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করে আসছিলো। গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার রায়পুর থানা এলাকায় পরিচয় গোপন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!