1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিল পদ্মায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো দর্শনার্থীর ঢল - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিল পদ্মায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো দর্শনার্থীর ঢল

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪৩ পিএম
  • ৫১৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শেখপুর বিল পদ্মা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। নৌকা বাইচ দেখতে শরিয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ভীড় জমান। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাইচ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর-দুরান্ত থেকে ১০টি বাচারী নৌকা বাইচে অংশ নেয়। বিল পদ্মা নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকাবাইচ দেখার জন্য লাখো নারী-পুরুষ পাকা ব্রীজ, রাস্তারপাশে দাড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইচ উপভোগ করেন। এসময় অনেকেই ট্রলারে আসে ডিজে পার্টি নিয়ে। শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করেন। এই আয়োজনে গ্রাম বাংলার ঐহিত্য ফিরে পায় দর্শনার্থীরা। নারী-পুরুষ নির্বিশেষ এক আনন্দের মিলন মেলায় পরিণিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। চিফ হুইপের সহধর্মিনী, ছেলে মেয়েরাও যোগ দেন বিশাল এই নৌকা বাইচে। নৌকা বাইচে প্রথম স্থান লাভ করেন শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মৃজাকান্দি জাগরন সংঘ, রানার্স আপ হয় কালাম সিপাই ও দেলোয়ার সিপাই’র নৌকা এবং তৃতীয় স্থান লাভ করেন তরিকুল ইসলামের নৌকা। প্রথম স্থান লাভকারীকে ১৩ সিএফটি ফ্রীজ দেয়া হয়, রানার্স আপপান ১১ সিএফটি ফ্রীজ। তৃতীয় স্থান লাভ করা নৌকাকে ৪২ ইঞ্চি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নৌকাবাইচে অংশ নেয়া ৭টি নৌকাকে ও পুরস্কার বাবদ রঙ্গীন টেলিভিশন প্রদান করা হয়।

ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ‘বাঙালির ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছরই বাইচের উদ্যোগ নিতে হবে। তাহলে এই প্রজন্ম নির্মল আনন্দের এই খোরাক ধারণ করতে পারবে। এতো মানুষ একত্রিত করা যায় এসব ঐতিহ্যবাহী খেলাধুলা দিয়েই। তাই সব প্রকার সহযোগিতা থাকবে এই আয়োজন করতে।’

অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এখনো মানুষ ঐতিহ্যকে ভুলে যায়নি। এই নৌকা বাইচই তার জলন্ত উদাহরণ। লাখো মানুষের মিলন মেলায় পরিণিত হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার জন্যে আয়োজকদের অনরোধ করবো। আমার পুরো পরিবার নিয়ে এসেছি নৌকা বাইচ দেখতে। তারা খুবই খুশি বাইচের খেলা দেখে। আগামীতেও আসবো বাইচের খেলা দেখতে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!