1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ছাত্রলীগ-ছাত্রদলের মারামারির জের কালকিনিতে ছাত্রদলের ৯ নেতার বিরুদ্ধে মামলা - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ছাত্রলীগ-ছাত্রদলের মারামারির জের কালকিনিতে ছাত্রদলের ৯ নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ২.৩৯ পিএম
  • ৫০১ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারি ঘটনায় ছাত্রদলের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগের এক শীর্ষ পর্যায়ের নেতা। সোমবার সকালে মামলা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  মামলার আসামীরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন আহব্বায়ক সজল বেপারি, যুগ্ন আহ্বায়ক সরাফত বেপারী, যুগ্ন আহ্বায়ক ইমারাত হোসেন ইমু, কালকিনি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, সদস্য সচিব আমিনুল ইসলাম, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজাহারু শিকদার, সদস্য সচিব শাহীন বেপারি।
মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সম্প্রতি  কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করে জেলা ছাত্রদল। ওই নতুন কমিটির উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় কালকিনি হাসাপাতালের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। কিন্তু পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে ওই আনন্দ মিছিলটি পন্ড হয়ে যায়। এ বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মাঝে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে গত রোববার পুনরায় উপজেলা ছাত্রদলের কিছু নেতাকর্মীদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তপন বেপারীর মারামারি হয়ে। এতে তপন বেপারী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার এ আহতের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন ফকির বাদী হয়ে রোববার রাতে কালকিনি থানায় ৯ জন ছাত্রদল নেতাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয় কেন্দ্রীয় বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার জানান, ছাত্রদলের নতুন কমিটি একটি আনন্দ মিছিল বের করলে সেখানে পুলিশ ও ছাত্রলীগ মিলে ছাত্রদলের মিছিলটি পন্ড করে দেয়। এর জের ধরে পুনরায় আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এখন আবার একটি মিথ্যা মামলা দিয়ে ছাত্রদলের নেতাদের এলাকা ছাড়া করার পায়তারা চলছে। এ মিথ্যা মামলার ঘটনার তিব্র নিন্দা জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন ফকির জানান, আমাদের উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তপন বেপারীর উপর বিনা কারনে হামলা চালিয়েছে ছাত্রদল, তাই আমি মামলা করেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!