1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জো বাইডেনকে জোড় করে সেলফি তোলা হয়নি -শাজাহান খান - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জো বাইডেনকে জোড় করে সেলফি তোলা হয়নি –শাজাহান খান

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৫ পিএম
  • ৫৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে জোড় করে সেলফি তোলা হয়নি। তিনি নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন। সেই ছবিটি দেখলেই বোঝা যায়, আমেরিকার প্রেসিডেন্ট খুব আন্তরিকতার সাথে হাসি দিয়ে সেলফি তুলেছেন।’ রোববার সন্ধ্যায় মাদারীপুর শহরের কাজীরমোড় এলাকায় ‘আর্টিস্ট’ নামে একটি পোষাকের শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, ‘সেফলি তোলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তা রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে এ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী যতবার আন্তর্জাতিক সেমিনারে গিয়েছেন, ততবার তিনি সকল দেশের রাস্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সাথে বিভিন্ন সময় আলোচনা করার পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করেন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তেমনি ইন্ডিয়ান জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের রাস্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সাথে আলোচনা করেন। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদিও শেখ হাসিনাকে আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন। সুতরাং মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মন্তব্য সঠিক হয়নি।’

শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপির আরচণ এমনই। তাদের মধ্যে সৌজন্যবোধ নেই। এর আগে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী বাংলাদেশে আসলে বিএনপি তার সাথে প্রোগ্রাম দিয়েও দেখা করেনি। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া; তার মাঝেই নেই কোন সৌজন্য বোধ। তাহলে মির্জা ফকরুল ইসলাম আলমগীর কি করে সৌজন্যবোধ শিখবেন।

এ সময় মাদারীপুর বনিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ভুইয়া রাস্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল মোল্লা, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আকতার হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!