1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সেই কবিরাজের কেরামতি টিকলো না ॥ অবশেষে পুলিশের হাতে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে সেই কবিরাজের কেরামতি টিকলো না ॥ অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৯ পিএম
  • ৫৩০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
মাদারীপুরে রুটি ও ডিম পড়া খাওয়ানো সেই কবিরাজের কেরামতি আর টিকলো না। অবশেষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুরের নিজ বাড়ি থেকে ফকির ই¯্রাফিল শেখকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ফকিরকে গ্রেফতারের কথা জানান পুলিশ সুুপার মো: মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুুপার বলেন, ‘গত ২৫ আগস্ট রাতে কালকিনি থানার রামচন্দ্রপুর গ্রামে দুলাল শিকদারের মুদি ও তেলের দোকান এবং তার পাশে মামুন শিকদারের মুদির দোকানে একটি চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার রাতেই স্থানীয় জনতা চোর সন্দেহে একজনকে ধাওয়া দিলে সে চুরির মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে চুরি হওয়া দোকানের মালিক দুলাল সিকদার ও মামুন শিকদার প্রকৃত চোরকে সনাক্তের জন্য গোপালগঞ্জ জেলার

মুকসুদপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের কবিরাজ ই¯্রাফিলের শরণাপন্ন হন। রবিবার (১০ সেপ্টেম্বর) তারা কবিরাজের নিকট থেকে রুটি পড়া ও ডিম পড়া নিয়ে এসে জাহিদুল ইসলামসহ আরো কয়েকজনকে খেতে দেন। এক পর্যাযে রুটি খাওয়ার কিছুক্ষণ পর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। জাহিদুলের পরিবার দ্রুত তাকে চিকিৎসার জন্য

কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। জাহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় কালকিনি উপজেলা হাসপাতালের দায়িত্বরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কালকিনি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ রোববার (১০সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর ফকির ই¯্রাফিল শেখকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার (১১ সেপ্টেম্বর) কালকিনি থানার মামলা হয়।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!