1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে রান্না ঘ‌রের আগুনে পুড়‌লো তিন বসতঘর - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে রান্না ঘ‌রের আগুনে পুড়‌লো তিন বসতঘর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৩৮ এএম
  • ৫০৮ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকারমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যায় শিকারমঙ্গল এলাকায় আজিজুল মাতুব্বরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন আশেপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আজিজুল মাতুব্বর ও আল-আমিন মাতুব্বরের তিনটি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আজিজুল মাতুব্বর বলেন, আগুনে আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো। আমার ঘরের আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রশাসনের সাহায্য কামনা করছি।
আরেক ক্ষতিগ্রস্ত আল-আমিন বলেন, চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমার ঘরে সব মিলিয়ে ৪ লাখ টাকার জিনিস ছিল। আমার কোনো জমানো টাকা নাই যেই টাকা দিয়ে ঘর তুলবো। এখন সরকার যদি সাহায্য করে তাহলে ঘরে তুলতে পারবো।
এই ঘটনায় নগদ টাকা ও মালামালসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এব‌্যাপ‌া‌রে কাল‌কি‌নি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমাদের পৌঁছানোর আগেই ৩টি বসতঘর ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খোন্দকার আবদুল মতিন 12-9-23

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!