1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের কালকিনিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন ইশরাত জাহান রিক্তা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরের কালকিনিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন ইশরাত জাহান রিক্তা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ৫৫৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষিকা ইশরাত জাহান রিক্তা। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর পূনরায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ার গৌরভ অর্জন করেন। তিনি ১৩৭ নং লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আজ

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে তার নাম ঘোষনা করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান বলেন, ইশরাত জাহান রিক্তা তার কর্মদক্ষতার মধ্য দিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। তিনি তার কার্যক্রম, দক্ষতা, প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস ও আইসিটিতে অভিজ্ঞতা দেখিয়েছেন। রিক্তা চলতি বছরে উপজেলা এবং এর আগে জেলাও পারদর্শিতা দেখিয়েছেন। এবং তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হয়েছিলেন। শিক্ষিকা হিসেবে তার ব্যাপক অর্জন রয়েছে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রিক্তা বলেন,‘সকলের প্রেরণা ও উৎসাহে আজ আমি উপজেলার সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছি। আমার আজকের প্রাপ্তিতে উপজেলায় যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ আমি এর আগে বিভাগীয় পর্যায়েও আমি একবার শ্রেষ্ঠ হয়েছি।
রিক্তার বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা বলেন, ‘তিনি শিক্ষা বিষয়ে খুবই সচেতন। কিভাবে শিক্ষার্থীদের পাঠদান করালে ভালো ফলাফল করা সম্ভব সে বিষয়ে দিক নির্দেশনা দেন। আমাদের সবসময় উৎসাহ দেন।’ এমন একজন গুণী শিক্ষকের সঙ্গে একই বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে কাজ করতে পেরে আমি গর্ববোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!