1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভ্রাম্যমান আদালত । মাদারীপুরে বালু উত্তোলনের দায়ে জরিমানা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভ্রাম্যমান আদালত । মাদারীপুরে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৪৮৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরে কালকিনির অড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন বালু ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় দুই লাখ টাকার পাইপ ধবংশ করা হয়। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্যান্য অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। অপরদিকে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যহত রাখার জন্য জোর দাবী জানিয়ছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলা শিকারমঙ্গল ও আলীনগর এলাকার নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান। পরে শিকারমঙ্গল এলাকার একজন বালু ব্যবসায়ীকে ৫০’হাজার টাকা জরিমানা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন বলেন, বেশ কয়েকজন প্রভাবশালী মিলে দীর্ঘদিন যাবত এই এলাকায় বালু উত্তোলন করে আসছে। তবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত রাখার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান ও কিছু পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!