1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 বিএনপি এখন বোরখা পড়েছে, শীঘ্রই তাদের ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে -শাজাহান খান এমপি - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

 বিএনপি এখন বোরখা পড়েছে, শীঘ্রই তাদের ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে —শাজাহান খান এমপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১০ পিএম
  • ৫০৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি এখন বোরখা পড়েছে, সাধু সেজেছে, শীঘ্রই তাদের ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিগত দিনের মতো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করবে। এ ব্যাপারে সবাইকে সর্তক ও সচেতন থাকতে হবে। বুধবার রাতে মাদারীপুর নতুন বাস টার্মিনালের হলরুমে পরিবহন শ্রমিকদের মানবিক ও সামাজিক মূলবোধ জাগ্রত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি এখন আর আন্দোলন করে জমাতে পারবে না। বিএনপির প্রচেষ্টা ছিল বিদেশীদের কাছে নালিশ দিয়ে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা, নিরপেক্ষ সরকার গঠনের জন্য এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য। সেটা তারা ব্যর্থ হয়েছে। বিদেশীরা বাংলাদেশে এসেছেন, তার সম্মানী ব্যক্তি। এ দেশের মানুষ যা চায়, বিদেশীরাও তা চায়। বিদেশীরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ কথা কখনই বলেনি। তারা বলেছেন একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে বলে মনে করেন বিদেশীরা।’

জনগণ বিএনপির সাথে নেই উল্লেখ করে শাজাহান খান এমপি আরো বলেন, ‘জনগণ বিএনপিকে বিশ^াস করে না। বিএনপির কথায় এখন গণঅভ্যুত্থান হয় না। গণঅভ্যুত্থান হয়েছিল বঙ্গবন্ধুর কথায়, আর শেখ হাসিনার কথায়। বিএনপি একটি সন্ত্রাসী দল। এর প্রমান বিগত দিনে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। এই সন্ত্রাসী দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বিদেশীরাও মনে করে বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতে বেশ কয়েকবারও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, বিআরটিএ’র মাদারীপুরের সহকারি পরিচালক নুরুল হোসেন, আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা খোন্দকার খায়রুল হাসান নিটুল ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!