1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সম্পর্ক রক্ষা করে শান্তির বাংলাদেশ গড়তে চাই:মাদারীপুরে বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

সম্পর্ক রক্ষা করে শান্তির বাংলাদেশ গড়তে চাই:মাদারীপুরে বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১২ এএম
  • ৫৪৪ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের চাওয়া হবে একটাই আমরা শান্তি, সম্প্রীতি এবং সকল ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করে আমরা আমাদের শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশকে আরও শান্তির বাংলাদেশে পরিণত করবো। বাংলাদেশের মানুষের কোন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় পরিণত করতে দিবো না। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাতিরা নানা ভাবে এদেশের হিন্দু মুসলমান মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটে ছিল। তারা এখন ফায়দা লুটাতে চায়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার আওয়ামী লীগের দলীয় কাযালয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিবরণ জনগণের মাঝে পৌঁছে দেয়া এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের তৃণমূল নেতা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদের দু:শাসনে বাংলা ভাই শায়েখ আবদুর রহমান ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এদেরকে প্রতিহত করতে হবে। আবদুস ছালাম পিন্টুসহ বিএনপির একাধিক নেতা ও জঙ্গি হান্নানসহ অসংখ্য জঙ্গিবাদীদের সাথে মিটিং করে আর্জেন্ট গ্রেনেড সাপ্লাই দিয়ে প্রকাশে দিবালোকে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন প্রাণে বেচেছিল শেখ হাসিনা।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক সম্মান জানিয়েছেন এবং তিনি তাঁর সাথে সেলফি তুলে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।  ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে নৌকায় চড়েছেন এবং তাঁর সাথে ছিলেন নৌকার মাঝিরা। বাংলাদেশের মেট্রোরেলে উঠে উপরের থেকে নিচে তাকালে মনে হয় বিশ্বের উন্নত কোন দেশে আছি। এসব কিছুই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের অধীনে হয় নাই।
পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াছ শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!