1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পুলিশের ফলের ছাদবাগানে বাড়ছে দর্শনার্থী - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে পুলিশের ফলের ছাদবাগানে বাড়ছে দর্শনার্থী

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.২৯ এএম
  • ৫২৯ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদা পূরণে বড় আকারে তিনটি দৃষ্টি নন্দন ছাদবাগান করেছেন বাহিনীর সদস্যরা। এরইমধ্যে গাছে ফলন হয়েছে।আর ৬ মাসের মাথায় গাছে ফলন দেখে দারুণ খুশি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারাসহ ছাদ বাগান দেখতে ও বিনোদন পেতে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। বিষমুক্ত ছাদবাগানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

ঘুরে দেখা আসা দর্শনার্থীরা জানায়, ছাদবাগানের গাছগুলিতে থোকায়ও থোকায় ঝুলছে লেবু, ডালিম, পেয়ারাসহ হরেক রকম ফল। এই দৃশ্য মাদারীপুর পুলিশ লাইনের ভেতরের তিনটি ছাদবাগানের। ৬ মাস আগে শুরু হওয়া ছাদ বাগানে এসেছে ফলন। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কাজের ফাঁকে ছুটে আসছেন বাহিনীর সদস্যরাও। এছাড়া বিনোদন পেতে শিশু-কিশোরসহ নানা বয়সের পর্যটক আসছে প্রতিদিনই। আর বিষমুক্ত এমন ছাদবাগান মুগ্ধ করে দর্শনার্থীদের।

সুপ্রিয়া ঘোষ নামে এক দর্শনার্থী বলেন, ছাদের উপর এমন মনমুগ্ধকর বাগান থেকে ভালই লাগছে। প্রতিটি বাসা-বাড়ির ছাদে এমন ফল ও ফুলের বাগান হলে প্রতৃতি নতুন রূপ পাবে।

সুলতানা আরেফিন নামে আরেক দর্শনার্থী বলেন, মন ভাল করার জন্য ফুল ও ফলের বাগান দুটিই সুন্দর। পুলিশ লাইনের ভেতর ছাদ বাগানের এমন দৃশ্য মনকে টেনে আনছে। তাই তো ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও বাগানটি পরিচর্যাকারীর প্রধান মো. মনিরুজ্জামান ফকির জানান, খালি জায়গাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাদবাগানের উদ্যোগ নেয়া হয়। এতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। অল্প খরচে এমন সুন্দর বাগান করা সম্ভব।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম খান জানান, বাগান থেকে সংগ্রহ করা ফল, বিতরণ করা হয় বাহিনীর সদস্যদের মাঝে। এতে বাড়ছে কাজের গতিও। মাল্টা, বারোমাসী আমসহ বিষমুক্ত দেশী-বিদেশী অর্ধশত ফলের গাছ রয়েছে পুলিশের ছাগবাগানে। ইচ্ছা থাকলে প্রতিটি বাসা-বাড়ির ছাদে এমন বাগান করা সম্ভব। এতে একদিকে পুষ্টির চাহিদা মিলবে, অন্যদিকে বিনোদনে যোগ হবে নতুন মাত্রা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!