1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুইজন ইউপি সদস্যসহ তিনজন জুয়াড়িকে কারাদন্ড প্রদান - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে দুইজন ইউপি সদস্যসহ তিনজন জুয়াড়িকে কারাদন্ড প্রদান

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ৫২২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা॥ মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন ইউপি সদস্যসহ তিনজন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। পরে আটককৃত তিন জুয়াড়িকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা এ দন্ড প্রদান করেন। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মৃধা-(৫৫), একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দানেশ সরদার-(৫০) ও একই এলাকার আজাহার সরদার-(৫০) । আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। এদিকে ওই জুয়াড়িদের আটক করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অপরদিকে মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে কাজ করতে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলকে আহবান জানিয়েছেন ওসি মো. নাজমুল হাসান।

এলাকা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একটি নির্জনস্থানে জুয়া খেলার আসর বসিয়ে আসছে একটি জুয়াড়ি মহল। এমন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানের দিক নির্দেশনায় ওই এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। শুক্রবার বিকেলে জুয়া খেলার আসর থেকে ইউপি সদস্য খোকন মৃধা, সাবেক ইউপি সদস্য দানেশ সরদার ও আজাহার সরদার নামে তিনজন জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন।

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, জুয়া খেলার খবর পেয়ে উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযোন চালিয়ে তিনজন জুয়াড়িকে আটক করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। তবে আমরা সবার সহযোগীতা কামনা করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, আটককৃত তিনজন জুয়াড়িকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!