1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পাগলা কুকুরের কা-! ৬০ জনকে কামড়িয়ে হাসপাতালে ভর্তি - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে পাগলা কুকুরের কা-! ৬০ জনকে কামড়িয়ে হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৪৮৪ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া ও পাশের কালকিনির আলীনগর ইউনিয়ের কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশু বৃদ্ধাসহ ৬০ ব্যক্তি। এরপরেও উদ্ধার করা যায়নি কুকুরটিকে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত চলে কুকুরের কামড়ানোর ঘটনা। পরে সদর ও কালকিনি থানা পুলিশও কুকুরটি ধরতে চেষ্টা করে ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের রাস্তা দিয়ে মারিয়া নামে একটি শিশু সকাল ৮টার দিকে বিদ্যালয় যাচ্ছিলো। এসময় একটি পাগলা কুকুর শিশুকে কামড়িয়ে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা তাকে বাঁচাতে এগিয়ে আসলে ক্ষিপ্ত হয়ে আরো বেশ কয়েকজনকে কামড়ায়। এরপর পার্শ্ববর্তী আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ, ফাঁসিয়াতলা গ্রামের অর্ধ শতাধিক মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। কুকুরের কামড়ে গুরুতর জখম ৪৩ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের পায়ে বেশ ক্ষত সৃষ্টি হয়েছে। আর কুকুরটিকে ধাওয়া দিলে ঘটনার পর থেকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে সদর ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে কুকুরটি ধরার চেষ্টা করে।

হোগলপাতিয়া গ্রামের শামীম নামে এক কুকুরে কামড়ানো আহত রোগী জানান, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকেসহ আশেপাশের আরো ১০ থেকে ১৫ জনকে কামড়ায়। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। কামড় দিয়ে পায়ের মাংস ছিড়ে নিয়ে গেছে।’

হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরের সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। কোনো ভাবেই তাকে ঠেকানো যায়নি। হোগলপাতিয়া ছাড়াও ফাসিয়াতলা, কালীগঞ্জ এলাকার প্রায় অর্ধশত মানুষ কামড়িয়েছে। একটি কুকুরের কাছে আমরা অসহায় ছিলাম। তারপরে আর কুকুরটি পাওয়া যায়নি। হাসপাতালে মানুষ ভরে গেছে কুকুরে কামড়ানোর রোগিতে।’

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, ‘কুকুরে কামড়ানো আহত অর্ধশত ব্যক্তি এখানে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪৩ জনকে অনেককই ভর্তি করা হয়েছে। কুকুরের কামড়ানোর ভ্যাকসিন দেয়া হয়েছে সবাইকে। পযাপ্ত ভ্যাকসিনও হাসপাতালে আছে। রোগিদের মধ্যে কয়েকটি শিশুর অবস্থা খুবই খারাপ। তাদের প্রয়োজনের উন্নত চিকিৎসার জন্যে রেফাড়ও করা লাগতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খোজ পেয়ে ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। তবে সেই পাগলাটে কুকুরটিকে পাওয়া যায়নি। তারপরেও চেষ্টা করা হচ্ছে সেটাকে ধরার।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!