1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর, শ্রেষ্ঠ ইউএনও রাজিবুল ও শ্রেষ্ঠ শিক্ষা অফিসার রফিকুল - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর, শ্রেষ্ঠ ইউএনও রাজিবুল ও শ্রেষ্ঠ শিক্ষা অফিসার রফিকুল

  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫.০৬ পিএম
  • ৬২৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান, শ্রেষ্ঠ ইউএনও মোঃ রাজিবুল ইসলাম ও শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার রাজৈর উপজেলার শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার রাজৈর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোহাম্মাদ মোখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন। আজ সোমবার মাদারীপুর প্রাথমিক পদক যাচাই বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এ ঘোষনাপত্র থেকে এ তথ্য জানা যায়।

জেলা অফিস সুত্র জানায়, মাদারীপুর জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর উপজেলার শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ও রাজৈর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোহাম্মাদ মোখলেছুর রহমান শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। অন্যানদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাজৈর উপজেলার লেুতলী বাজিতপুর সরকারি প্রধান শিক্ষক মোঃ সাহাদাত হোসেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা কালকিনি উপজেলার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইশরাত জাহান রিক্তা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক জেলা সদরের মিয়াচর সরকারি প্রাথমিক দ্যিালয়ের সহকারি শিক্ষক সমশের সরদার, সহকারি শিক্ষিকা শিবচর উপজেলার সুলতান খান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ইসরাত জাহান এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ওবায়দুর রহমান সোহেল তালুকদার শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ইশরাত জাহান রিক্তা এর আগেও উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!