1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভ্রাম্যমান আদালত মাদারীপুরে লক্ষাধীক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভ্রাম্যমান আদালত মাদারীপুরে লক্ষাধীক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১২ পিএম
  • ৫৩৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধীক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ও মিনাজদী এলাকার বিলে স্থানীয় জেলেরা অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধীক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। এ জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ জাল পরিহার করা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধীক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!