1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সুইসাইডাল নোট রেখে ঢাকার হোটেলে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা। মৃত্যু নিয়ে নানা গুঞ্জন । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

সুইসাইডাল নোট রেখে ঢাকার হোটেলে রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা। মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ।

  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৫০ এএম
  • ৮৮৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। সুইসাইডাল নোট রেখে ঢাকার হোটেলে মাদারীপুরের রাজৈর উপজেলার “রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন । জেলা ও উপজেলার স্বনামধন্য এ শিক্ষক কেন ঢাকার একটি হোটেলে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবেন? -এমন প্রশ্ন সবার মনে জেগেছে। না কি এর পিছনে বড় ধরনের কোন কারন রয়েছে- এ নিয়েও চলছে নানা আলোচনা। তবে তিনি বিভিন্ন কারনে অনেক টাকার দেনা ছিলেন। ছিল পাওনাদারদের চাপ। সাথে ছিল পারিবারিক সমস্যা ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মানসিক দ্বন্দ্ব। রাতের তার এ অপমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলার শিক্ষক সমাজসহ উপজেলার সমস্ত মানুষ শোকে মুহ্যমান ও স্তব্দ হয়ে পড়েছে।

জানা যায়, প্রতিষ্ঠানের কাজে বুধবার ঢাকায় যান প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বাড়ৈ। গিয়ে ওঠেন শাহাবাগ থানাধীন তোপখানা রোডের হোটেল রয়েল গ্রান্ড হায়াত এর ১০২ কক্ষে। বৃহস্পতিবার তার কোন সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ শাহাবাগ থানাকে ফোন দেন । শাহাবাগ থানার ওসি (তদন্ত) সাহালম জানান, দুপুরে খবর পেয়ে রয়েল হোটেলের ১০২ নং কক্ষ থেকে ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে উদ্ধার ময়না তদন্তের মর্গে পাঠাই। তবে সে একটি স্ইুসাইডাল নোট রেখে গেছেন। আমরা প্রথমে সেই আলোকে তদন্ত শুরু করবো।

ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত স্ত্রী ও মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। এর পর থেকে মোবাইল ফোন বন্দ পাওয়া যায়। তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে।
হাসানকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান গৌর চন্দ্র শিকদার জানান, আমার এ সহকর্মীর মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। আলমদস্তার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খোকন জানান, উপজেলা সদরে অবস্থান হওয়ায় আমরা বন্ধুর মত চলাফেরা করেছি। এ অকালমৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ^জিত রায় বলেন, উপজেলা সকল প্রোগ্রামে ডাকলেই তাকে কাছে পেয়েছি। তার সহযোগিতা পেয়েছি। এ মৃত্যু মেনে নেয়া দুর্বিসহ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!