1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর মিরপুর ৯ লাখ টাকা ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ২ সদস্যকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজধানীর মিরপুর ৯ লাখ টাকা ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ২ সদস্যকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০৭ পিএম
  • ৫৬২ জন পঠিত

অফিস রিপোটঃ রাজধানীর মিরপুর এলাকা হতে ঢাকা জেলার সাভারে ভুয়া ডিবি পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে ভুয়া ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূল হোতা রুবেলসহ চক্রের আসামীদ্বয়’কে গ্রেফতার করা হয়ঃ গ্রেফতারকৃতরা হলো
মোঃ শফিকুল ইসলাম ৥ রুবেল (৪৮), জেলা-বরিশাল ও আফজাল হোসেন (৩৮), জেলা-বি-বাড়িয়া।

বিগত বেশ কিছুদিন যাবত আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার রজু হয় যার প্রেক্ষিতে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন যে, একটি সংঘবদ্ধ চক্র ভুয়া ডিবি পরিচয়ে বিগত বেশ কিছুদিন যাবত অত্র এলাকায় ছিনতাই করে আসছে। এছাড়াও গত ৪ সেপ্টেম্বর ঢাকা জেলার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় যা পরবর্তীতে দেশের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করে।

ধৃত আসামীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলো। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!