1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির রোড মার্চে মুকসুদপুরে হামলার শিকার । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিএনপির রোড মার্চে মুকসুদপুরে হামলার শিকার ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮.১৩ পিএম
  • ৫০৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্মসূচি রাজবাড়ি থেকে শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যার আগে এ রোড মার্চটির অগ্রগামী দল শরিয়তপুর যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসষ্ট্যান্ডে আসলে হামলার শিকার হয় । উপস্থিত পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রোড মার্চ বহরটির অগ্রগামী দল গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসষ্ট্যান্ডে আসলে আওয়ামলীলীগের কর্মীরা বিএনপির অগ্রগামী দলের কয়েকজন কর্মীর উপর হামলা চালায় । এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, হেলেন জেরিন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা ওই স্থানে পথসভায় বক্তব্য রাখেন । এসময় বিএনপির নেতারা বলেন, আওয়ামী সরকারের পতন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ রোর্ড মার্চ শুরু হয়েছে। রোড মার্চ বহরটি শরিয়তপুর যাওয়ার পথে মাদারীপুরের টেকেরহাট, রাজৈর, মস্তফাপুর ও মাদারীপুর সদরে হাজার হাজার বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে স্বাগত জানান ।
এসময় বিএনপির স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখের পড়ার মত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!