1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এমপিও ভূক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে এমপিও ভূক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১.৫০ এএম
  • ৪৬২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মাদারীপুরের ডাসার ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের এম.পিও ভূক্ত প্রভাষক মো. সেলিম রেজার বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। সে কলেজে চলাকালিন সময়েও নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত থাকছেন। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন শিক্ষক সমাজসহ স্থানীয় সচেতন মহল। এদিকে ওই কলেজ শিক্ষকের অবৈধ ব্যবসার বিষয়টি জানাজানি হলে উপজেলার বিভিন্ন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

এলাকা ও সরেজমিন সুত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষক চাকরি বিধি বর্হিভুতভাবে থানা ভবন সংলগ্ন জামে মসজিদ-ই-নুর মার্কেটে সেলিম রেজা টেকনিক্যাল ট্রেনিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি ওই প্রভাষক (কলেজ শিক্ষক) নিজের নামে একই প্রতিষ্ঠানে (মো. সেলিম রেজা স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স নং-১৯/২০২২/২০২৩) আলাদা একটি স্ট্যাম্প ভেন্ডারের সাইনবোর্ড লাগিয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও কার্টিজ পেপারসহ অন্যান্য সামগ্রী বিক্রয় করে আসছেন। এদিকে শিক্ষক সেলিম রেজা তার স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্সের ব্যানার উপজেলা সদরের বিভিন্নস্থানে লাগিয়ে দিয়েছেন। তবে অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন শিক্ষক সমাজসহ স্থানীয় সচেতন মহল। অপরদিকে ওই কলেজ শিক্ষক একই সাথে নিয়ম বর্হিভুতভাবে কি করে কলেজে শিক্ষকতার পাশাপাশি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ষ্ট্রাম্প ভেন্ডারের ব্যবসা করে আসছে – এ বিষয়টি জানাজানি হলে উপজেলার বিভিন্ন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক ও স্থানীয় সচেতন ব্যক্তি ক্ষোভের সাথে বলেন, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পিতার নামে ওই কলেজ। আর ওই কলেজের শিক্ষক হয়ে চাকরির বিধি লংঘন করে অবৈধভাবে “স্ট্যাম্প ভেন্ডার” এর ব্যবসা করে আসছেন প্রভাষক সেলিম রেজা। আমরা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।

অভিযুক্ত শিক্ষক সেলিম রেজা বলেন, আমি লাইসেন্স করে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করে আসছি।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ বেগম বলেন, শিক্ষক সেলিম রেজা স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করে আসছে বিষয়টি আমার জানা নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান বলেন, একজন এমপিও ভূক্ত শিক্ষক কখনোও স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স করতে পারে না। শিক্ষক সেলিম রেজার বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, শিক্ষক সেলিম রেজা তার নিজের নামে স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স তৈরী করে ব্যবসা করে আসছে বিষয়টি জেনেছি। তবে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!