1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রীর কথাবার্তা অত্যন্ত নিন্মমানের- মাদারীপুরে রোডমার্চে আমীর খসরু - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রীর কথাবার্তা অত্যন্ত নিন্মমানের— মাদারীপুরে রোডমার্চে আমীর খসরু

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১২.২৫ পিএম
  • ৫৩০ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছে তা অত্যন্ত নিন্মমানের। আর বিএনপি হলো ভদ্রলোকের দল। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে কোন কথা বলতে চাই না। এক সময়ে বাংলাদেশের জনগণ তার এসব কথার উত্তর দিবে।’
তিনি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ফরিদপুর বিভাগীয় রোড মার্চের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামীলীগের নেতারা প্রতিদিন শুধু গালিগালাজ করে বেড়ায়। তাদের কোন শিষ্টাতার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারর্সনকে নিয়ে একদিন আগে যে বক্তব্য দিলো, এটা নিয়ে আমি কথা বলতেও লজ্জা পাই। কারণ বিএনপি এতো নিন্মমানের কথা বলতে পারে না। বিএনপি হলো ভদ্রলোকের দল। তবে একথা জবাব এবার বাংলাদেশের মানুষ দিবে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগের ভোট চোর করা একটি প্রজেট। যাতে বিচারপতি, সাংবাদিক ও গুন্ডাপান্ডা জড়িত। এদেরও সাংসন দিবে যুক্তরাজ্য। কেউ পালানোর সুযোগ পাবে না। আওয়ামীলীগ এখন দেশ ও বিদেশের কাছে ভোট চোর হিসেবে পরিচিতি লাভ করেছে।’ এ রোড মার্চ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বিএনপির একদফা দাবীতে মঙ্গলবার সকালে রাজবাড়ীতে হাজির হয়ে রোড মার্চ শুরু হয়। এর ফরিদপুর, মুকসুদপুর, টেকেরহাট, রাজৈর ও মস্তফাপুর পথসভা হয়। এসময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকু, মহিল দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। এসময় মাদারীপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!