1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে কাজীসহ বরের চাচা ও কনের বাবা কারাগারে - Madaripur Protidin
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মাদারীপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে কাজীসহ বরের চাচা ও কনের বাবা কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১১.৪৮ এএম
  • ৪৫৪ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে ইতালী প্রবাসী ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ১০ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কাজীসহ বরের চাচা ও কনের বাবাকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলার কুলপদ্বী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন, কালকিনি উপজেলার ভাটাবালী গ্রামের মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪৫), মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে মো. ওসমান শেখ (৪৪), কুলপদ্বী এলাকার মৃত আব্দুল খালেক কাজীর ছেলে ফারুক কাজী (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার সকালে ১০ শ্রেণির এক শিক্ষার্থীর ভুয়া কাগজপত্রের মাধ্যমে বয়স বাড়িয়ে কাজী অফিসে বসে বিয়ে দেয়া হচ্ছে এমন খবরে নজরদারি রাখে মহিলা বিষয়ক কর্মকর্তারা। পরে কালকিনির ভাটাবালী গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে ইতালী প্রবাসী রুবেল চৌকিদারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তাৎক্ষনিক কাজীসহ বর ও কনের পরিবারের লোকজনকে আটক করেন কর্মকর্তারা। পরে খবর দেয়া হয় সদর উপজেলা প্রশাসনকে। একপর্যায়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ফারুক কাজী, বরের চাচা জয়নাল হাওলাদার ও কনের বাবা ওসমান শেখকে এক মাস করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে পুলিশের সহযোগিতায় তাদের পাঠানো হয় কারাগারে। বাল্য বিবাহ প্রতিরোধে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, পরিপূর্ণ বয়সের আগেই কোন বিয়ে নয়। সরকারের এই পদক্ষেপ পালনে কঠোর অবস্থানে মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রশাসন। এই কাজ যারা করবে কাউকেই ছাড় দেয়া হবে না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মাদারীপুর সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে কোথায়ও বাল্য বিয়ের আয়োজন করা হলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে। আয়োজক, কাজীসহ সবাইকে আইনের আওতায় আসতে হবে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। গত দেড় বছরে এই উপজেলায় ৭৩টি বাল্য বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!