1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে ৬০টি বাড়ি লন্ডভন্ড - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মুকসুদপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে ৬০টি বাড়ি লন্ডভন্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ৫৩৮ জন পঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আকষ্মিক ঘূর্ণিঝড় টর্নেডোর আঘাতে ৬০টি বাড়িঘর ভেঙ্গেচুড়ে তছনছ হয়েছে। এতে প্রায় আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় প্রায় ৬৫ টি পরিবারের পাঁচ শতাধিক লোক বাড়ি ছাড়া হয়ে সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত ৮ সময় উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর, ডিগ্রীকান্দি, মহাটালী এবং কাঁশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামে আকষ্মিক ঘূর্ণিঝড় টর্ণেডোর আঘাতে প্রায় ৬০ টি বাড়িঘর ভেঙ্গেচুড়ে তছনছ হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা বিতরণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ ডিগ্রীকান্দি গ্রামের তারেক লষ্কার জানান, রাত ৮টা নাগাদ আকষ্মিক ঘূর্নিঝড় টর্নেডো আঘাত হানে। এতে আমার বাড়িঘর ভেঙ্গে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে এলাকার সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছি। পরিবারের লোকজন নিয়ে মানবতার জীবন যাপন করছি। সরকারের কাছে আমাদের সাহায্যের আবেদ জানাই।

উজানী ইউনিয়ন চেয়ারম্যান শ্যামলকান্তি বোস জানান, রাত ৮টা নাগাদ আকষ্মিক ঘূর্নিঝড় টর্নেডো এই ইউনিয়নের ৪টি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫ টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়ি ছাড়া হয়েছে। তালিকা করে তাদের পূর্ণবাসন করার প্রস্তুতি চলছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু জানান, রাত ৮টা নাগাদ আকষ্মিক ঘূর্নিঝড় টর্নেডো ওই ইউনিয়নের ৪টি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫ টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়ি ছাড়া হয়েছে। প্রাথমিক অবস্থায় প্রতিটি পরিবারকে ৩০কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা দেয়া হয়েছে। তালিকা করে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!