1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মোটরসাইকেল চালক হত্যায় দুই জনের মৃত্যুদন্ড, আসামীদ্বয় পলাতক - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে মোটরসাইকেল চালক হত্যায় দুই জনের মৃত্যুদন্ড, আসামীদ্বয় পলাতক

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ৪৭৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে হত্যার দায়ে দুই জন আসামীকে মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এই রায় দেন। এসময় আদালতে দ-প্রাপ্ত আসামীরা পলাতক ছিলো। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকার করে দ্রত রায় বাস্তবায়নের দাবী করেন। দ-প্রাপ্ত আসামীরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের আউয়ালী বেপারীর ছেলে সজিব বেপারী (২৭) ও একই গ্রামের আব্দুল খানের ছেলে মিঠুন খান (৩১)।

মামলার বিবরণে জানা গেছে, গেলো ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর (১৮) জীবিকা নির্বাহের জন্যে ভাড়ায় একটি মটরসাইকেল নিয়ে বের হয়। এরপরে তাকে আর পাওয়া যায়নি। পরের দিন ১ জানুয়ারী(২০১৫) সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। ২ জানুয়ারী বোরহানের মোটরসাইকেলটিসহ সজীব বেপারী ও মিঠুন খানকে সাতক্ষীরা জেলার তালা থানায় আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিতে ২০১৫ সালের ৩ জানুয়ারী মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বোরহানের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দিনই সজীব বেপারী ও মিঠুন খানকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা বরিউল মাতুব্বর। ওই বছরের ১০ জুলাই তিনকে দোষী করে চার্জসীট দেন সদর থানার এসআই বারেক করিম খান। মামলায় ১৩ জন সাক্ষীর জবানবন্দি শেষে রায় দেয়া হয়। রায়ে সজিব বেপারী ও মিঠুন খানকে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে লাভলু গাজী নামে একজনকে খালাস দেয়া হয়। রায়ে নিহতের পিতা ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে দ-প্রাপ্ত দুই আসামী জামিনে এসে পলাতক রয়েছে।

এব্যাপারে মাদারীপুর দায়রা ও জজ আদালতের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘আসামীরা মাত্র এক লাখ টাকার একটি মোটরসাইকেলের জন্যে একজন গরীব অসহায় পিতার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। এটা সমাজের জন্যে খুবই খারাপ ও নির্মম ঘটনা। ফলে আমরা রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ দিয়ে রায়টি করা চেষ্টা করেছি। ফলে দুই জনকেই ফাঁসির রায় দিয়েছে আদালত। এতে আমরা খুশি।’

মামলার বাদী নিহতের পিতা রবিউল মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের ফাঁসি দেয়ায় আমি আনন্দিত। তবে রায়টি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেদিকে সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!