1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের কলেজে নবীন বরন অনুষ্ঠানে শিক্ষকদের হিন্দি গানের সঙ্গে নাচ প্রদর্শন সমালোচনার ঝড় - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরের কলেজে নবীন বরন অনুষ্ঠানে শিক্ষকদের হিন্দি গানের সঙ্গে নাচ প্রদর্শন সমালোচনার ঝড়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১.১৩ পিএম
  • ৫৯৪ জন পঠিত
মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরের ডাসারে নবীন বরন অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে কলেজের পুরুষ ও নারী শিক্ষকদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ প্রদর্শনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধামে ভাইরাল হয়েছে। সোমবার থেকে এ বিষয়টি নিয়ে উপজেলা ও জেলা জুড়ে চরম সমালোচনার ঝড় সৃষ্টি হয়। শিক্ষকদের এহেন বিতর্কিত নাচের ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ করেন অভিবাবক ও সচেতন মহল।
কলেজ ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজে একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু হয় গত ৮ অক্টোবর। এই দিনটি উপলক্ষে রোববার দুপুরে কলেজ কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মধ্যেই কলেজের নারী ও পুরুষ শিক্ষকরা একসাথে মিলে সকল নবগত শিক্ষার্থীদের সামনেই  ডিজে  পার্টির স্টাইলে হিন্দি গানের তালে-তালে কোমড় দুলিয়ে নাচ প্রদর্শন করে। পরে তাদের এ নাচের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়ে। এ বিষয়টি দেখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফেসবুকে পোস্ট করে ওই সকল শিক্ষকদের বিরুদ্ধে চরম সমালোচনা করেন এবং নিন্দা জ্ঞাপন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা জানান, শিক্ষকরা কুরুচিপূর্ণ নাচের তালে তালে শিক্ষার্থীদের বরণ করে নিলেন যা চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। এলাকার সুশীল সমাজের লোকজনও ব্যাপারটা ভিন্ন ভাবে নিচ্ছে। শিক্ষকদের এমন নাচ আমাদের সন্তানদের ভবিষৎ অপসাংস্কৃতির দিকে ধাবিত হবে, শিক্ষার্থীদের মাঝে উৎশৃঙ্খল দেখা দিবে। তাদের কাছ থেকে কি শিখবে আমাদের সন্তানরা। বিষয়টি খুবই আপত্তিকর।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, স্যারেরা আমাদের প্রথম দিন আনন্দ দেয়ার জন্য নাচ করেছে। কিন্তু সমাজ বিষয়টি ভালো চোখে দেখেনি।
ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ শওকত আলী মোল্লা বলেন, আমি এই কলেজে নতুন যোগদান করেছি। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। এ নাচ অনুষ্ঠানকে কে কোন ভাবে মনে করলো ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুনেছি এটা কলেজের ক্যালচার।
এ বিষয় ফোনে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বিষয়টি এরিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!