1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতু দিয়ে রেল চালু হওয়ায় মাদারীপুরে আনন্দের বন্যা বইছে - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

পদ্মা সেতু দিয়ে রেল চালু হওয়ায় মাদারীপুরে আনন্দের বন্যা বইছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৪.২৪ পিএম
  • ৪৬১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে রেল লাইনের উদ্বোধন করা হলো। এতে আনন্দের বন্যা বইছে মাদারীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মনে। মঙ্গলবার সকাল থেকে মাদারীপুরের শিবচর উপজেলায় দুটি রেল স্টেশনের আওয়ামীলীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে আনন্দ মিছিল করতে দেখা গেছে। অনেকেই সরকারের উন্নয়নের শ্লোগান দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অপেক্ষার পালা শেষ হলো। এখন ট্রেনে চড়ে রাজধানী ঢাকায় যাওয়ার প্রত্যাশা পদ্মাপাড় এলাকার মানুষের। আর তাই রেললাইন স্থাপনের কাজের শুরু থেকেই আগ্রহের শেষ নেই মাদারীপুর জেলার শিবচর, শরীয়তপুরের জাজিরা এবং ভাঙ্গা উপজেলার পুলিয়া, মালিগ্রাম, বামনকান্দাসহ আশপাশের এলাকার মানুষের। ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর রেল নেটওয়ার্কের উদ্বোধন করেন। সেই খুশিতে এ অঞ্চলের মানুষের মনে বইছে অনাবিল আনন্দ।
এলাকায় গিয়ে দেখা গেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর রেল উদ্বোধনকে ঘিরে পদ্মাপাড়ের রেললাইন সংশ্লিষ্ট এলাকাগুলোতে বইছে আনন্দ। পদ্মা সেতু পার হয়ে প্রথম স্টেশন রয়েছে শিবচরের কুতুবপুর এলাকার ‘পদ্মা স্টেশন’। এরপরই রয়েছে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় ‘শিবচর স্টেশন’। পরবর্তী নবনির্মিত স্টেশনটি রয়েছে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায়। রেল উদ্বোধনকে ঘিরে এসব এলাকার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা!

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেওয়া হয় নানা প্রস্তুতি। রেললাইন ঘিরে সাধারণ মানুষের আগ্রহের যেন শেষ নেই। বিশেষ করে বয়স্কদের মধ্যে অন্য রকম আগ্রহ লক্ষ্য করা গেছে। তাদের মতে ট্রেনে ‘আরাম’ করে ঢাকা যাওয়া যাবে। আবার খরচ বাঁচবে। যানজটে আটকে থাকতে হবে না। এর চেয়ে আনন্দের আর কি থাকতে পারে? তাই পুরো এলাকা সাজ সাজ রব। রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। ট্রেন চলাচল উদ্বোধন নিয়ে উদ্দীপনা বিরাজ করছে শিবচরের সাধারণ মানুষের মধ্যেও।

কাঠালবাড়ী এলাকার ইউসুফ বেপারী বলেন, ‘আজ আমরা খুবই খুশি কারণ এতো দিন শুধু শুনেছি এখন আর শুনতে হবে না। আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা যেতে পারবো। এজন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাদারীপুর ১ আসনের সাংসদ নূর ই আলম চৌধুরীকে ধন্যবাদ জানাই।’
শিবচরের নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘প্রধানমন্ত্রী রেল লাইনের উদ্বোধন করায় আমরা অনেক আনন্দিত। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে যাত্রী চলাচল শুরু হোক। আমরা আজ কুতুবপুর এলাকায় যে পদ্মা স্টেশন করা হয়েছে, এখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছি।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!