1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডাকাতিসহ ১১ মামলার আসামী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ডাকাতিসহ ১১ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১২.১৬ পিএম
  • ৫০০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ১১ মামলার আসামী আকাশ ফকিরকে (৩১) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ছিলো। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আকাশ ও তার সঙ্গীরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আকাশ ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আকাশ প্রতিনিয়তই ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। কেউ মুখ খুলতেও সাহস পায় না। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। ভয়ে মামলাও করে না সাধারণ মানুষ।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে মাদারীপুরে ডাকাতি, চুরি, মাদক ও মারামারিসহ ১০টি ও শরীয়তপুরে একটি হত্যা মামলা রয়েছে। আমরা তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!