1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল- মাদারীপুরে শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল– মাদারীপুরে শাজাহান খান

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১.০২ পিএম
  • ৪৮৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘আইএমএফ একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে উল্লেখ করেছে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল। বর্তমানে দেশের জিডিপি ৬%, যা ২০২৮ সালে ৭% উন্নত হবে। এটা আইএমএফ-এর ভবিষ্যৎ বাণী। শেখ হাসিনা টাকা গিলে খান না, বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না। শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকান্ড যেভাবে করে যাচ্ছে, এটা উন্নয়নের রোলমডেল’ই নয়। এটা উন্নয়নের স্বর্ণমডেল। দ্রুততার সাথে এত উন্নয়ন একটা দেশ করতে পারে, তার অনন্য উদাহরণ শেখ হাসিনা।’

শাজাহান খান আরো বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে, লবিস্ট নিয়োগ করে যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আজকে বিএনপি সেই তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দিবে, নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম করবে। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে অনেক সর্তক ও সচেতন। পথ হারিয়ে ফেলা বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানাচ্ছি। সবদলের অংশগ্রহণে পৃথিবীর কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে শাজাহান খান এমপি বলেন, ‘খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ্য হতেই পারে। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো গুরুত্ব দিবে। সব ধরণের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নিবে।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি-এর মাদারীপুর সভাপতি হাফিজুর রহমান খান, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!