1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মসজিদে যাওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে মসজিদে যাওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১.১৮ পিএম
  • ৪৯০ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৬৮) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় মৃত্যু হয়েছে। শনিবার পৌর এলাকার ভূরঘাটা নুর জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাদের মাতুব্বর কালকিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের করম আলী মাতুব্বরের ছেলে ও খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক জাহিদ হাসানের বাবা।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল কাদের মাতুব্বর ভোররাতে বাড়িতে ওযু করে একটি মোটসাইকেলযোগে নুর জেনারেল হাসপাতাল মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পথিমধ্যে একটি ট্রাক এসে পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের শিক্ষক ছেলে জাহিদ হাসান বলেন, আমার বাবা মসজিদে আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, আবদুল কাদের নুর জেনারেল হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের চৌকিদারের দায়িত্বও পালন করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!