1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু । ৪ জন অসুস্থ্য । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু । ৪ জন অসুস্থ্য ।

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১.৪১ এএম
  • ৫০৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪জন। শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪তলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। নিহত পারুল ডাসার উপজেলার বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী ও সাগরিকা মাদারীপুর শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল (২২), সাবিনা ইয়াসমিন (৪০) , পান্না আক্তার (২৩), ডালিয়া বেগম (৪০) ও বাবু মন্ডলকে (৩৬) উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারুল মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। তবে, কি কারনে মারা গেছে এখনো বিষয়টি পরিস্কার করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তবে একটি বিস্বস্ত সূত্র জানায় রাতে তারা নেষা জাতীয় পানীয় খেয়ে সকলে অসুস্থ্য হয়ে পড়ে এবং বিষক্রিয়ায় ঘটনাস্থলে সাগরিকা মারা যায়। অন্য সকলকে হাসপাতালে নেয়ার পর সাগরিকার বান্ধবী পারুলও মারা যায় ।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে পহেলা আক্টোবর মা, মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরো ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!