1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে স্কুল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে স্কুল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরন

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৫.১৮ পিএম
  • ১৭৪৯ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিন সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, স্কুল থেকে দুরত্ব অনুযায়ী এবং যেসব ছাত্রী বাইসাইকেল চালাতে পারদর্শী -এমন বিবেচনায় ছাত্রী বাছাই করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার (৭-৯-২০) আড়–য়াকান্দি নব উচ্চবিদ্যালয় ও কদমবাড়ী উচ্চবিদ্যালয়ের ২৬জন ছাত্রীর মধ্যে এ বাইসাইকেল গুলো বিতরন করা হয়। কদমবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সঙ্গীতা মন্ডলসহ কয়েকজন ছাত্রী জানায়, স্কুল থেকে বাড়ীর দুরুত্ব প্রায় ৪ কিলোমিটার । প্রতিদিন স্কুলে যেতে তাদের কষ্ট হয়। সাইকেলটি পেয়ে আমরা খুব খুশী। এখন স্কুলে যেতে বেশ সুবিধা হবে। উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, বাইকেলে চড়ে ছাত্রীরা সংঘবদ্ধভাবে আনন্দিত চিত্তে নিয়মিত স্কুলে যেতে পারবে এবং ইভটিজিং সহ নানা ঘটনার হাত থেকে রেহাই পাবে। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সহকারি কারী কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির, একডেমিক সুপার ভাইজার ননীগোপাল, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!