1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১.৪৯ এএম
  • ৪৬৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনরত অবস্থায় সাতটি বাল্কহেড আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুর জেলার রাজাবাজার গ্রামের দুলাল মাঝির ছেলে মো. মহসিন (৩৫), বলদিয়া কাটাখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. নাসির (৩০), কাটাখালী গ্রামের ইয়াকুব আলী হাওলাদার ছেলে মো. জাহারুন (২৫), গ্রামডুবি গ্রামের মো. আইউব আলীর ছেলে মো. ওবায়দুল (৩৪), উত্তর কুটিবুনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. জলিল (৩০), বড়ইবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়া হাওলাদারের ছেলে মো. ফরিদ (৩৭) ও বরিশাল জেলার পশ্চিম তেতলা গ্রামের মো. আজিজ হাওলাদারের ছেলে মোঃ রাসেল (২৭)।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃত বাল্কহেড ব্যবস্থাপকগণ অবৈভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধ স্বীকার করায় তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত বাল্কহেড থেকে জব্দকৃত ৪৪ হাজার ঘনফিট বালু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা। বাজেয়াপ্তকৃত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করে বিক্রয়লব্দ অর্থ রাষ্ট্রের কোষাগারে জমাদানের জন্য শিরখাড়ার চেয়ারম্যানসহ তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়। একইসাথে আটককৃত বাল্কহেড মালিকগণের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আটককৃত বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইনচার্জ, কলাতলী নৌ পুলিশ ফাঁড়ি এর হেফাজতে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!