1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে: চীফ হুইপ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে: চীফ হুইপ

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১.১০ পিএম
  • ৫১৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, কেয়ারটেকার সিস্টেম বিএনপি নষ্ট করেছে। নষ্ট করে নির্বাচন এনে প্রভাবিত করার চেষ্টা করেছে। এখন আর সেই পুরোনো স্বপ্ন দেখে লাভ নেই। এদেশে যদি নির্বাচন করতে হয় সংবিধানের আলোকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে। শেখ হাসিনা আছে বলেই আমরা নিরাপদ আছি। আজকে বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক স্থানেই শেখ হাসিনার সমকক্ষ নের্তৃত্ব নেই।
রবিবার বিকেলে মাদারীপুরের শিবচরে সরকারী বরহামগঞ্জ কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
এদিন চীফ হুইপ শিবচরের শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র ভবনের নতুন উর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন, নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন ও আলোচনা সভায় অংশ গ্রহন, বীরমুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।
ছাত্র সমাবেশে চীফ হুইপ আরো বলেন, আজকে পৃথিবীতে যুদ্ধ চলছে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। আরেকদিকে ইসরাইলে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের কারনে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সকলেরই কষ্ট হচ্ছে। ইতমধ্যেই যে ভয়াবহ করোনা গিয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রী হাল না ধরতো, এই সময়ে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকতো তবে লাখ লাখ মানুষ করোনায় মৃত্যুবরন করতো। করোনার সময় প্রধানমন্ত্রী আমাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। যা পৃথিবীর উন্নত দেশেও দিতে পারেনি। আজকে এই যুদ্ধের সময়ে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আমাদের আগামীর প্রজন্মের ভবিৎষতের জন্য দরকার, শেখ হাসিনা সরকার।
কর্মসূচীগুলোতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, ওসি সুব্রত গোলদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, সাধারন সম্পাদক আসিফ হোসেন মাদবর প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!