1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮.০৪ পিএম
  • ৫২৯ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খানকে সাময়িক বহিষ্কার করেছে শিবচর উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী।
এর আগে গত ১২ অ‌ক্টোবর মুরগি চুরি করতে গেলেও সঙ্গে ৮টি পিস্তল নিয়ে যান ছাত্রলীগ নেতা, এমন এক‌টি অ‌ডিও ফোনালাপ ফাঁস হয়। যা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ শিবচর উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খানকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিয়ে শিবচর উপজেলা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।শাহজাহান খান বন্দরখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হালেম খানের ছেলে।
উল্লেখ্য, কয়েক দিন আগে শাহজাহান খানের সঙ্গে এক নারীর একটি কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়। ওই অডিওতে শাহজাহানকে বলতে শোনা যায়, সে মুরগী চুরি করতে গেলেও সঙ্গে ৮টি পিস্তল নেন। এই সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর আলোচনা-সমালোনার সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!