1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কাকার কাছে পাওনা টাকা চাওয়ায় ঘরে আগুন দেয়ার অভিযোগ  - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কাকার কাছে পাওনা টাকা চাওয়ায় ঘরে আগুন দেয়ার অভিযোগ 

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১.২৩ এএম
  • ৫১৮ জন পঠিত
 মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের পূর্ব কোদালিয়ায় মেম্বার চাচার কাছে পাওনা টাকা চাওয়ায় হাতাহাতি ও ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে চাচার লোকজনের বিরুদ্ধে।
জানা যায়, রাজৈর উপজেলার পূর্ব কোদালিয়ার হাবিব বেপারী ও ইউপি সদস্য গোলাম মওলা মনুর মধ্যে বিগত ২০২১ সালের ডিসেম্বরে ইউপি নির্বাচনে ৩নং ওয়াডের মেম্বার প্রার্থী হন গোলাম মওলা মনু তখন তিনি তার ভাই হাবিব বেপারীর ইতালি প্রবাসী ছেলে সোহাগ বেপারীর কাছ থেকে নির্বাচনের খরচ বাবদ তিন কিস্তিতে মোট দুই লাখ পয়সট্টি হাজার টাকা ধার নেন। সেই টাকা গতদুই দিন আগে চাইতে গেলে চাচা ও ভাতিজার লোকের মধ্যে মারামারি হয় । এসময় মনু মেম্বারসহ বেশকয়েকজন আহত হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে হাবিব বেপারীর কলেজ পড়ুয়া ছেলে হযরত বেপারীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর মেম্বারের লোকজন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাবিব বেপারীর একটি কাচারি ঘর পুড়িয়ে দেয় ও নগদ টাকা, স্বর্ণলতা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে ।
ভুক্তভোগী হাবিব বেপারীর পুত্রবধু মিম আক্তার বলেন, রাত একটার দিকে কয়েকজন লোক বাসায় ঢুকে ঘর লুটপাট করে ও আমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়।
অপর পক্ষের নিপা ইসলাম বলেন, ওদের ঘুর ওরাই পুড়িয়ে দিয়েছে, এসব মিথ্যা অভিযোগ।
রাজৈর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!