1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তারেক নিজের অসুস্থ্য মাকে দেখতে দেশে আসে না কেন প্রশ্ন চীফ হুইপের - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

তারেক নিজের অসুস্থ্য মাকে দেখতে দেশে আসে না কেন প্রশ্ন চীফ হুইপের

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ১১.৫৭ এএম
  • ৫৩৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
একুশ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়া নিজের অসুস্থ্য মাকে দেখতে কেন দেশে আসে না, এমন প্রশ্ন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর। তিনি শনিবার (২১ অক্টোবর) বিকেলে মাদরীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে ইলিয়াস চৌধুরী সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, যেই জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, সেই জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, ঠিক সেই সময় প্রধানন্ত্রী শেখ হাসিনা সাহস করে বাংলাদেশের মাটিতে এসেছিলেন। জনগনের পাশে দাড়িয়েছে। আর এখন একুশে আগস্ট গ্রেনেড হামলা-মামলায় সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়া নিজের অসুস্থ্য মাকে দেখতে দেশে আসে না। নিজের একমাত্র ভাই মারা যাবার পর কবরটা পর্যন্ত দিতেও বাংলাদেশে আসেনি।

তিনি তারেক রহমানকে উদ্দেশ্যে করে আরো বলেন, যে নিজের পরিবারের বিপদে পাশে দাড়ায় না। সে জনগনের বিপদে পাশে থাকবে একথা দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। তাই বিদেশে বসে যারা ষড়যন্ত্র করে তাদের হাত থেকে দেশেকে রক্ষা করতে হবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আবারো শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী করতে হবে।

অনুষ্ঠানে এলজিইডির মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলীর খানের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাহসহ আরো অনেকে। এর আগে চীফ হ্ইুপ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!