1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চোর অপবাদ দিয়ে জামাইর ওপর হামলার অভিযোগ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে চোর অপবাদ দিয়ে জামাইর ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৫.২৯ পিএম
  • ৫৩৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
চোর অপবাদ দিয়ে মাদারীপুরের কালকিনিতে মো. নাজমুল মোল্লা-(৩৫) নামে এক জামাইর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে শ^শুর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ওই জামাইকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করলে পুনরায় সেখানে এসে হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্তরা। আজ রোববার সকালে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।

এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন জনারদন্দি গ্রামের কিরন শিকদারের মেয়ে হালিমা বেগমের সাথে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামের রেজাউল মোল্লার ছেলে নাজমুল মোল্লার প্রায় তিন বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে তাদের স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে স্ত্রী হালিমা বেগম সম্প্রতি তার বাবার বাড়িতে চলে আসে। পরে স্বামী নাজমুল মোল্লা তার স্ত্রীকে নিজের বাড়িতে আনার জন্য গত শুক্রবার রাতে তার শ^শুর বাড়িতে যান। এসময় জামাই নাজমুলের সাথে তার শ^শুর বাড়ির লোকজনের কথার কাটা-কাটি হয়। এক পর্যায় শ^শুর বাড়ির লোকজন তাদের বাড়িতে চোর আসছে বলে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসি এসে জামাইর ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ওই জামাইকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করলে পুনরায় সেখানে এসে হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্তরা। এ হামলার ঘটনায় জামাইর মা তাহমিনা বেগম বাদি হয়ে নয়জনের নামে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারি তাহমিনা বেগম বলেন, আমার ছেলের স্ত্রী আমাদের টাকা ও স্বর্ণ নিয়ে তার বাবার বাড়ি চলে গেছে। তাই আমার ছেলে তার স্ত্রীকে আনতে গেছে। এসময় আমার ছেলেকে তার শ^শুর বাড়ির লোকজনে তাকে চোর বলে এলাকাবাসিদের নিয়ে হামলা চালিয়েছে। আমি তাদের নামে মামলা করবো।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগি বলেন, নাজমুলকে হাসপাতালে এসেও হামলা চালানোর চেষ্টা চালায় তার শ^শুর বাড়ির লোকজনে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!