1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ৪৯৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লভদী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ অক্টোবর) ভোরে তাদের বল্লভদী থেকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের সৈয়দপুর আছির উদ্দিন শেখের ছেলে রাজু শেখ ওরফে বখতিয়ার (৩৮), একই এলাকার জয়নাল মল্লিকের ছেলে মল্লিক রহমত আলী (৪০), একই জেলার রাখালগাছি গ্রামের আছির উদ্দিনের ছেলে মতিয়ার শেখ (৪৫), সাতক্ষীরার রজ্জব আলী গাজীর ছেলে মহাসিন গাজী (২৪) ও খুলনার সবুর সরদারের ছেলে ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার (২৩)।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুর রহমান জানান, ‘আমরা রাত্রকালীন ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকার পোস্ট অফিস মোড় পাকা রাস্তার উপরে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই সংবাদের সত্যতা যাচাই করার জন্য ফোসসহ আইসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃতে একটি পিকআপসহ সংঘবদ্ধ ৫ জন ডাকাতকে আটক করি। এসময় ডাকাতদের সাথে থাকা আরো ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি পিকআপ, একটি শাবল, তিনটি ড্রাম, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধ সদর থানায় মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!