1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কল্যানপুর থেকে চার শতাধিক সিমকার্ড ও বিপুল পরিমাণ ভিওআইপি (ঠঙওচ) সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজধানীর কল্যানপুর থেকে চার শতাধিক সিমকার্ড ও বিপুল পরিমাণ ভিওআইপি (ঠঙওচ) সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৮.৫৩ এএম
  • ৫০০ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর কল্যানপুর এলাকা হতে চার শতাধিক সিমকার্ড ও বিপুল পরিমাণ ভিওআইপি (ঠঙওচ) সরঞ্জামাদিসহ ০১ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর সকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যানপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ভিওআইপি (ঠঙওচ) মেশিন ও সরঞ্জামাদি, বিভিন্ন পোর্টের এন্টেনাযুক্ত ১৩টি সিম বক্স, ৪৬০ টি সিম কার্ড, ০৪ টি রাউটার, ০২টি ল্যাপটপ, মোবাইল এবং আইপিএসসহ মোঃ ইসমাইল (২৭), জেলা: টাংগাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব মালামালের বাজার মূল্য আনুমানিক ২৮-৩০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ইসমাইল পূর্বে প্রায় ৩ বছর একটি বেসরকারি কোম্পানীতে এসআর পদে কর্মরত ছিলো। পরবর্তীতে সে ইন্টারনেটসহ তার এক প্রবাসী বন্ধুর মাধ্যমে বর্ণিত ভিওআইপি (ঠঙওচ) ব্যবসা সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করে এবং এই ব্যবসার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে অধিক লাভের আশায় সে তার পূর্বের পেশা ছেড়ে দিয়ে সরকারী অনুমোদন ব্যতীত অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাড়া বাসায় জ্ঞাতসারে বর্নিত অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, বিভিন্ন দেশে মূলত মধ্যপ্রাচ্যের দেশসমূহে অনলাইন বিভিন্ন কলিং প্ল্যাটফর্ম এর ব্যবহার সীমিত এবং কিছু ক্ষেত্রে অবৈধ ও একইসাথে সেসব দেশে বাংলাদেশের প্রচুর প্রবাসী রয়েছেন যারা পরিবার পরিজনের সাথে কম খরচে যোগাযোগের জন্য বাধ্য হয়েই ভিওআইপি কলিং কার্ড ব্যবহার করেন এবং যদি নিজের একটি ভিওআইপি সেটাপ স্থাপন করা যায় সেখান থেকে বিপুল অংকের অর্থলাভ সম্ভব। এ বিষয়টিকে পুঁজি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অর্থলাভের আশায় গ্রেফতারকৃত ইসমাইল এ ভিওআইপি স্থাপন করে। একইসাথে সে গোয়েন্দা নজরদারি এবং গ্রেফতার এড়াতে ২-৩ মাসের ব্যবধানে বাসা পরিবর্তন করে থাকে। এছাড়াও বিভিন্ন অসাধু এজেন্টের সাথে যোগসাজশে সে অবৈধভাবে অতিরিক্ত টাকায় সিমকার্ড সংগ্রহ করে থাকে যেগুলো ভিওআইপি সেটাপে ব্যবহৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!