1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপু‌রে দিনদুপুরে ইতালী প্রবাসির ভাড়া বাসায় চুরি: অর্ধকো‌টি টাকার মাল লুট - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপু‌রে দিনদুপুরে ইতালী প্রবাসির ভাড়া বাসায় চুরি: অর্ধকো‌টি টাকার মাল লুট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৯.৩৬ এএম
  • ৫১৬ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে মিজানুর রহমান নামে এক ইতালী প্রবাসীর ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ সময় চোরেরা বাসার ভেতরের দুইটি স্টিলের আলমীরা ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় ৪০ ভরি স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। বুধবার দুপুর ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। পরে বিকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে প্রায় অধ‌কোট‌ি টাকার মাল লুট ক‌রে নি‌য়ে যায়।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, ইতালী প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী বিথি আক্তারসহ পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে পৌর এলাকার পুরানবাজারের ইসলামী ব্যাংকের ৪ তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। বুধবার দুপুরে ওই প্রবাসীর স্ত্রী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সুযোগে একটি চোরচক্র ওই বাসার তালা ভেঙ্গে প্রথমে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা মিলে দুইটি স্টিলের আলমীরা ভেঙ্গে ৪টি স্বর্নের গলার হার, ৬টি হাতের রুলি, ১টি হাতের চুরি, ৬টি গলার চেইন, ৬টি কানের ঝুমকা, ৬টি কানের দুল, ৮টি হাতের আংটিসহ মোট ৪০ ভরি স্বর্ন ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে। পরে বিকালে প্রবাসী পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাসায় ফিরে এসে এ চুরির ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেন।
ভুক্তভোগী ইতালী প্রবাসীর স্যালক জোবায়ের জানান, আমাদের বাসা খালি পেয়ে চোরেরা ৪০ ভরি স্বর্ন চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনের কাছে জানিয়েছি।
এব্যাপারে কালকিনি থানার এস আই রাজিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ঘুরে দেখেছি। তবে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!