1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেষ হলো রাজৈরের বেপাড়ীপাড়ার ঐতিহ্যবাহী মাহফিল - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শেষ হলো রাজৈরের বেপাড়ীপাড়ার ঐতিহ্যবাহী মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৩.৪৫ পিএম
  • ৫৫৫ জন পঠিত
আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে উপমহাদশের প্রখ্যাত পীর-এ কামেল ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের পুরাধা আল্লামা রহুল আমিন (রহঃ) এর ৭৮ তম স্মৃতি স্মরণে ৫ দিন ব্যাপি ইছালে ছাওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল। শুক্রবার (৩ নভেম্বর) রাত ১ টার সময় উপজেলার বেপারীপাড়া ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিতে এ মাহফিল শেষ হয়। এসময় নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়। কান্নায় ভেঙে পড়েন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনাকারী ধর্মপ্রান মানুষেরা।

গত সোমবার (৩০ অক্টোবর) উদ্বোধনী মোনাজাতের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী এ মাহফিল শুরু হয়ে চলে ৫ দিন। পরে শুক্রবার (৩ নভেম্বর) রাত একটায় আখেরি মোনাজাত করেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মাহমুদপুর মারকাযে তালীমুন সুন্নাহর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও: আব্দুল খালেদ শরীয়তপুরী।

নরসিংদীর মোহাদ্দেস নুরিয়া মাদরাসার মোহতামিম আল্লামা আজিজুর রহমান নাসিমের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন, আল্লামা রহুল আমিন (রহ:) এর ঔরসজাত পৌত্র ও ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট আমিনীয়া দরবারে গদিনশীল পীর ও আরাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও: শরীফুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, মাহফিল কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সরদার, মো. ফজলুল হক, ছিন্টু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!