1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বাস চাপায় নিহত-১, আশংকাজনক সহ আহত-৩ - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

রাজৈরে বাস চাপায় নিহত-১, আশংকাজনক সহ আহত-৩

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১১.৫৪ এএম
  • ৫৭৭ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরের রাজৈরে সাকুরা পরিবহনের বাসের চাপায় খোকন কুন্ডু (৪২) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। এসময় নারীসহ আহত হয়েছে আরো ৩ জন। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কামালদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নিজ বাজিতপুর গ্রামের আশুতোষ কুন্ডুর ছেলে। এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের সজল বেপারী (৩৫), তার স্ত্রী সুমাইয়া বেগম (২২) ও একই এলাকার ইজিবাইক ড্রাইভার শাহাবুদ্দিন ফকির (৫০)। তারা সবাই ইজিবাইক যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মস্তফাপুর থেকে যাত্রী নিয়ে রাজৈরের দিকে আসার পথিমধ্যে কামালদী ব্রিজের নিকট আসলে     ঢাকা থেকে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস  ইজিবাইকটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী খোকনের মৃত্যু হয় এবং আহত    ৩ জনকে  উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে     কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় আহতদের  ঢাকায় প্রেরণ করেন। এদের মধ্যে শাহাবুদ্দিন ফকিরের অবস্থা আশংকাজনক।

মস্তফাপুর হাইওয়ে থানার সাধুরব্রিজ ফাঁড়ির এসআই বিজয় প্রসাদ রায় জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!