1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১.৩২ পিএম
  • ৫৭৯ জন পঠিত

মাদারীপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক জন নিহত হয়েছে। এসময় গণপিটুনিতে ১ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা আরো ২ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আ: হাকিমের ভাই আ: হালিমের বাড়িতে ৫ জনের একটি ডাকাত দল প্রথমে হানা দেয়। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলটি পালিয়ে গিয়ে একই এলাকার ভ্যান চালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দিয়ে তুষার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য মির্জন খালাসী (৪২) ও হাসমত বেপারীকে (৪৩) আটক করে গলধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের এসআই গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতাবস্থায় ২ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষনা করেন। নিহত মির্জন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে। এদিকে সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাইনুল ইসলাম বলেন, ভোররাতে দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুই জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরো দুই জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!