1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইজিবাইক ছিনতাই চক্রের ৪জন গ্রেফতার, - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে ইজিবাইক ছিনতাই চক্রের ৪জন গ্রেফতার,

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৫২৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
মাদারীপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ও ভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়ার মুক্তারেরচর গ্রামের মৃত মজিবর প্যাদার ছেলে সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের ই¯্রাফিল হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২৫), একই গ্রামের মৃত সাহেব আলী হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের মৃত শফিক সরদারের ছেলে খোকন সরদার (৫৮)
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম জানান, ‘গত ১৪ নভেম্বর মাদারীপুরের কালকিনির ভুরঘাটায় সোহেল হাওলাদার নামে এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতরা। পরে গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে জেলার গোয়েন্দা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর মোস্তফাপুর থেকে গ্রেফতার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামে দুইজনকে। তাদের দেয়া স্বীকারোক্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরে নিজবাড়ি থেকে গ্রেফতার করে ডিবি। এ সময় উদ্ধার করা হয় চোরাইকৃত ৪টি ব্যাটারিচালিত রিকসাভ্যান। দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি করে আসছে। তাদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান সিদ্দিকী শামীম বলেন, ‘মাদারীপুর থেকে চুরি করা ভ্যান ও ইজিবাইক শরীয়তপুরে বিক্রি করে চক্রটি। আর শরীয়তপুর থেকে চুরি করে এগুলো বিক্রি করে মাদারীপুরে। যাতে সহজে মালিকরা এগুলো চিনতে না পারে। এরা আন্তঃজেলা চোরচক্রের সদস্য। এই চক্রের বাকিদের ধরতে চলছে অভিযান।’
ইজিবাইক ও ভ্যান চুরির কথা অকপটে স্বীকার করে চোরচক্র। তাদের মধ্যে রাজু হাওলাদার দাবি করেন, ‘পেটের দায়ে এই পথ বেঁছে নিয়েছি।’ এক একটি ভ্যান বা ইজিবাইক ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে চক্রটি। এতে কাজ করে ৪-৬জন সদস্য।
চক্রের মূলহোতা সাইফুল প্যাদা বলেন, ‘আমি বেশ কয়েকটি ভ্যান রাজু হাওলাদারের কাছ থেকে কিনে কিছু লাভে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। মূলত পেটের দায়েই এই চোরাই পণ্য কেনাবেচা করছি।’
জেলা পুলিশের তথ্য মতে, চলতি বছরে ৫টি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেফতার করা হয় আড়াইশ’ জনকে। এরমধ্যে ভ্যান ও ইজিবাইক চুরির ঘটনা আছে ৩০টি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!