1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত যাত্রীর মৃত্যু - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত যাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ২.১০ পিএম
  • ৫৫৫ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খা ব্রীজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় গুরুতর আহত পিকআপ যাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতে বাহাদুর গ্রামের বাবুল মৃধা (৫৫) তার ছেলে মো: পারভেজের ঢাকার বাসা পরিবর্তনের জন্য বাসার আসবাবপত্রসহ সকল মালামাল একটি পিকআপে তুলে পিকআপের পিছনের বসে শুক্রবার সকালে ঢাকা থেকে কালকিনি রওনা দেয়। এসময় পিকআপের সামনে চালকের পাশে পারভেজ, তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বসেছিল। তাদের বহনকারী পিকআপটি বেলা সাড়ে ১১ টার দিক ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের আড়িয়াল খা ব্রীজের পশ্চিম পাড়ে আসলে পিছন দিক থেকে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে বাবুল মৃধা গুরুতর আহত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিবচর হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
নিহতের শ্যালক মো: ইমরান বলেন, পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে আমার দুলাভাই গুরুতর আহত হয়। তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু হয়েছে। আমরা তার লাশ এনে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করেছি।
শিবচর হাইওয়ে থানার ওসি মো: শাকিল আহমেদ বলেন, পিকআপকে পিছন থেকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে পিকআপের এক যাত্রী গুরুতর আহত হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!