1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান। বিপুল পরিমান জাটকা ইলিশ উদ্ধার। একজনকে কারাদন্ড। - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান। বিপুল পরিমান জাটকা ইলিশ উদ্ধার। একজনকে কারাদন্ড।

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১.৪৮ পিএম
  • ৫১৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক ও পটুয়াখালী সদর এলাকায় ভ্রাম্যমান আদালত সহ বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমান জাটকা ইলিশ উদ্ধার।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে যৌথ উদ্যোগে ২৫ নভেম্বর রাত্র আনুমানিক ০১৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন পায়রা তেল পাম্প সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এবং,থানার ব্যবস্থাপক শাহনাজ পারভীন, উপস্থিত হয়ে দুইটি জাটকা ইলিশ পরিবহনকারী ট্রাকে ব্যাপক তল্লাশী চালায়। তল্লাশীর সময় ঢাকা মেট্রো-ড-১৪-৬০৪৬ ট্রাকে করে আইন ও বিধি অমান্য করে নিজের দখলে রেখে ২০০ (দুইশত) কেজি ও ঢাকা মেট্রো-ন-১৭-৬১২৯ ট্রাক হতে আনুমানিক ১৫(পনের) কেজি জাটকা ইলিশ জব্দ করে ।

ভ্রাম্যমান আদালত ট্রাক ঢাকা মেট্রো-ড-১৪-৬০৪৬ এর লাইন ম্যান মোঃ জয়নাল আবেদীন (৪০),পিতা-মৃত আলী আহম্মদ, সাং-নিদ্রার চর,ওয়ার্ড নং-০৩ সোনাকাটা, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরন কারা হয় এবং ঢাকা মেট্রো-ন-১৭-৬১২৯ এর চালক মোঃ সবুজ (১৭) কে একই আইনে ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!