1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী না করে ঘরে ফিরব না।টেকেরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে শাজাহান খান - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী না করে ঘরে ফিরব না।টেকেরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে শাজাহান খান

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৬.১৫ পিএম
  • ৬৯২ জন পঠিত

রাজৈর (মাদারীপর) প্রতিনিধি। বিএনপি এ নির্বাচনকে বানচাল করার জন্য, অকার্যকর করার জন্য এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না। বিএনপির চক্রান্ত ষড়যন্ত্র আমরা রুখে দেব। বিএনপি বলেছে, তারা নাকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে ঘরে ফিরবে না। আর আমরা শপথ নিতে চাই, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী না করে ঘরে ফিরব না। মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাজাহান খান এমপিকে গনসংবর্ধনা অনুষ্ঠানের শাজাহান খান এমপি একথা বলেন । তিনি আরো বলেন, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশীদের কাছে ধর্না দেয়। আমাদের দায়িত্ব হবে, প্রতি ঘরে ঘরে গিয়ে ভোট চাইবো এবং প্রত্যেক মা, ভাই বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাব। আমরা দেখিয়ে দেব-বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নৌকায় কত ভোট দেয় । এর আগে শাজাহান বলেছেন, শেখ হাসিনা তার এক জন সৈনিক হিসেবে আমাকে বারবার নৌকা প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। রাজৈর উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে এ সংবর্ধনা দেয়া হয় ।

রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে গনসংবর্ধনায় বক্তব্য রাখেন, এমপির স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন, পৌর আওয়ামলীগের সাধারন সম্পাদক শেখ সাগর আহম্মেদ উজির প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!