1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারের আমিন বাজার থেকে ৩ ভিকটিম উদ্ধারসহ ১ সক্রিয় নারী পাচারকারীকে গ্রেফতার । - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাভারের আমিন বাজার থেকে ৩ ভিকটিম উদ্ধারসহ ১ সক্রিয় নারী পাচারকারীকে গ্রেফতার ।

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৬.২০ পিএম
  • ৯৪২ জন পঠিত

 |অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব নারী পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।র‌্যাব-৪ সুত্র জানায়, ৮সেপ্টেম্বর গোপন সুত্রে পায়, একজন নারী পাচারকারী কয়েকজন নারীকে ভারতে পাচার করার উদ্দেশ্যে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিনিয়ার সহকারী পুলিশ সুপার উনু এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৮সেপ্টেম্বর ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিন বাজার ফুট ওভার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে ভিকটিম (১) মোছাঃ লিমা আক্তার (২২), (২) প্রিয়াংকা (২৯) এবং (৩) তাসলিমা আক্তার আন্নী (২৭), সর্ব সাং-কাউন্দিয়া, থানা-সাভার, জেলা-ঢাকাদের উদ্ধার পূর্বক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ সিরাজুল ইসলাম @ সিরাজ (৪২), জেলা-যশোর’কে গ্রেফতার করতে সমর্থ হয়।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দেশের বিভিন্ন এলাকা হতে অসহায় বেকার নারীদের বিদেশে ভালো বেতনের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিলো। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!